×

সারাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম

প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

আটক খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ।

আটক স্বেচ্ছাসেবক দলের নেতা হচ্ছেন, মো. রাইকুল হুসাইন পাঠান। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবুল হোসেইন পাঠানের ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, রাইকুল পাঠান ফেসবুকের নিজের একাউন্টের টাইম লাইনে মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। শুক্রবার রাতে আমাদের নজরে আসার পর আজ ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে তাকে থানায় আনা হয়। রাইকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App