×

সারাদেশ

নলছিটিতে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম

নলছিটিতে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নলছিটিতে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪। ছবি: নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ওপর বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এ্যাম্বুলেন্সের রোগীসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সের রোগীসহ ৪ জন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে এ্যাম্বুলেন্সটি সরিয়ে নেয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

নেইমারের অর্থে মোনাকোর দেনা শোধ, নিষেধাজ্ঞা উঠল সান্তোসের

নেইমারের অর্থে মোনাকোর দেনা শোধ, নিষেধাজ্ঞা উঠল সান্তোসের

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর

উপচে পড়ছে নতুন হ্রদের পানি, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

নেপালে মানবিক বিপর্যয় উপচে পড়ছে নতুন হ্রদের পানি, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App