×

সারাদেশ

দেওয়ানগঞ্জে সাবেক মেয়রের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম

দেওয়ানগঞ্জে সাবেক মেয়রের লাশ উদ্ধার

শাহনেওয়াজ শাহানশাহ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ শাহানশাহর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর মাঝে ধোয়াশা সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানা যায়।

জানা যায়, তিনি পৌরসভার চর ভবসুর ঠোটাপাড়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় স্ত্রী শীলাকে নিয়ে রাতে খেয়ে শুয়ে পড়েন। পরদিন শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়।

শাহনেওয়াজের মামা গোলাম মোস্তফা আবু জানান, শুক্রবার দিনভর এবং রাত ১০ থেকে ১১টা পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানান।

শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিব সাত্তি জানান, সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App