×

সারাদেশ

মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭)।

রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওরে ছড়ার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। মূহুর্তেই ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি । পরদিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App