×

সারাদেশ

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

সিলেটের মীরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জন বিরতি সিএনজি স্টেশনের কর্মচারি ২ জন পথচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। এসব জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছিটকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া স্থানীয়রা আরো ছয়জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App