×

সারাদেশ

নাজিরপুরে সেই এসিল্যান্ডের সহযোগীদের শাস্তিমূলক বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

নাজিরপুরে সেই এসিল্যান্ডের সহযোগীদের শাস্তিমূলক বদলি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভূমি অফিস। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করতে ঘুষের রেট ঠিক করে দেয়া এসিল্যান্ড মাসুদুর রহমানের সাময়িক বরখাস্তের পর তার ৪ সহযোগী ভূমি অফিসের তহশিলদারকে জেলার বাহিরে বদলি করা হয়েছে।

তারা হলেন- নাজিরপুর সদর তহসিলদার মো. শাহজাহানকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়, মাটিভাংগা ইউনিয়নের তহশিলদার মো. সুজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়, শ্রীরামকাঠী তহশিলদারকে পরিমল দে-কে বরগুনা জেলার তালতলী উপজেলায় এবং সেখমাটিয়া ইউনিয়নের তহসিলদার মো. হাসান হাওলাদারকে বরিশালের হিজলা উপজেলায় বদলি করা হয়েছে।

অপরদিকে অফিসের তথ্যফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় নাজিরপুর ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মারুফ হাওলাদারকে বরিশালের হিজলা উপজেলায় এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. মফিজুলকে ভোলা জেলার মনপুরা উপজেলা ভূমি অফিসে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

বিষয়টি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, নাজিরপুরের সাময়িক বরখাস্ত এসিল্যান্ড মাসুদুর রহমান ঘুষের রেট ঠিক করে দেয়ার একটি অডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারাই ধারাবাহিকতায় এসিল্যান্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার সহযোগী ৪ তহশিলদার এবং ২ অফিস কর্মচারীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App