×

সারাদেশ

সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় একটি সেপটিক ট্যাংকের গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া থানাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।তারা কুয়েত প্রবাসী শহীদ উল্লাহর নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন। নিহতরা হলেন, চট্রগ্রাম জেলার ভুজপুর থানার করইয়া বাজার এলাকার সিরাজ মিয়ার ছেলে মইন উদ্দিন (৩৫) ও বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩০)। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, শুক্রবার দুই নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকে কাজ করতে যান। পরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তারা মারা যেতে পারেন। ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, দুই শ্রমিকের লাশ উদ্বার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

তিন ডিটক্স পানীয়তে নিয়ন্ত্রণে রাখুন ফ্যাটি লিভার

তিন ডিটক্স পানীয়তে নিয়ন্ত্রণে রাখুন ফ্যাটি লিভার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App