×

সারাদেশ

সিংগাইরে ৭ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার দুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ পিএম

সিংগাইরে ৭ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার দুই

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৪১) ও একই গ্রামের মো. রবিন (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিংগাইর পৌরসভার বকচর ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য আনুমানিক সাত লাখ টাকা। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App