×

সারাদেশ

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ছবি: সংগৃহীত

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস টার্মিনাল মাসকান্দায় গিয়ে দেখা যায়, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এসময় এনা বাসের টিকেট কাউন্টার বন্ধ থাকতে দেখা যায়। এতে অনেক যাত্রী বাসায় ফিরে গেলেও কেউ কেউ বিকল্প উপায়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ করা হয়েছে। শনিবারও বন্ধ থাকতে পারে। ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস অগ্নিসংযোগসহ বাস ভাঙচুর হতে পারে চালক-মালিকরা এমন আশঙ্কা থেকে বাস চালানো বন্ধ রেখেছেন। আমি সকালে দুইটি টার্মিনাল ঘুরে বাস চালাতে অনুরোধ করেছি। কিন্তু চালক-মালিকরা বাস চালাচ্ছেন না। তবে বিচ্ছিন্নভাবে দুই একটি বাস চলছে। এ ব্যাপারে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ গণমাধ্যমকে বলেন, সরকার মুখে এক কথা বলে অথচ কাজ করে তার বিপরীত। বাস বন্ধ করে দেয়াটা এ ফ্যাসিস্ট সরকারের চরিত্রের বহিঃপ্রকাশ। গত রাতেও পুলিশ আমাদের অনেক নেতার বাড়ির সামনে পাহারা দিয়েছে। যেন কেউ বাড়ি থেকে বের হতে না পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App