×

সারাদেশ

বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৩ পিএম

বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

বিএনপি-জামায়াতের নেতাকর্মী কর্তৃক পুলিশ হত্যা, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার সদর এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের পক্ষের আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে। পরে নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল বলেছেন, এক পুলিশ সদস্যের মৃত্যু, কাকরাইলে পুলিশ বক্সে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলার জবাব বিএনপি-জামায়াতকে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের নেতৃত্ব মাঠে থাকব। এসময় আরো বক্তব্য রাখেন, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাউসার হায়দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, গোলাম মহিউদ্দিন সবুজ, সারোয়ার হোসেন রাকিব, ইমরান ইমু, আসিফ বিন লতিফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App