×

সারাদেশ

ফেসবুকে কাঁদলেন মনোনয়ন বঞ্চিত এমপি এনামুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

ফেসবুকে কাঁদলেন মনোনয়ন বঞ্চিত এমপি এনামুল হক

মনোনয়ন বঞ্চিত এমপি এনামুল হক

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে কাঁদলেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি তার নিজস্ব ফেসবুক লাইভে এসে বাগমারাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কেঁদে ফেলেন। এতে ধারণা করা হচ্ছে এমপি এনামুল হক রাজশাহী-৪ বাগমারা আসনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। হয়তো এজন্যই বাগমারাবাসীকে তার সঙ্গে থাকার আহবান জানান তিনি। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি ২০০৮ সালে এমপি হওয়ার পর থেকে আপনাদের সেবা করে যাচ্ছি। তিন তিন বার আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য কৃতজ্ঞতা জানাই। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। আমি বাগমারায় আসবো। আপনাদের সঙ্গে কথা বলবো। আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের সঙ্গে বসবো। আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমি বাগমারাবাসীর পাশে থাকতে চাই। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App