×

সারাদেশ

ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ জব্দসহ আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পিএম

ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ জব্দসহ আটক ৪

ছবি: ইন্টারনেট

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩০ কেজি স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের এই চালানটি উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায় এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

এসময় বিমানের ৩২ জে ও ২১ এবিসি সিটের নিচ থেকে এবং টয়লেটের ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক ওজন প্রায় ৩০ কেজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App