×

সারাদেশ

লোকালয়ে চলে আসছে মায়া হরিণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০২:৫২ পিএম

লোকালয়ে চলে আসছে মায়া হরিণ

মায়া হরিণ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মিঠাপানির খোঁজে লোকালয়ে চলে আসছে মায়া হরিণ। পানি ও খাবার খেতে আসা এসব হরিণ ধরা পড়ছে হরিণ শিকারীদের হাতে। আবার এলাকার সাধারণ মানুষ এ হরিণ আটক করলেও হস্তান্তর করে দেয় বন বিভাগের কাছে।

গত শনিবার (২৮ মার্চ) রাত ১২টার সময় মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজ উদ্দিন এলাকার কেরানি ফরিদের বাড়ি থেকে আটকা পড়া একটি মায়া হরিণকে উদ্ধার করেন বন বিভাগ।

স্থানিয় সূত্রে জানা যায়, রাতের সময় কেরানি ফরিদের বাড়ির পুকুরে পানি পান করতে এসে ডাল ক্ষেতের বেড়ার জালে জড়িয়ে পড়ে। পরে ওই বাড়ির লোকজন হরিণটিকে ধরে বন বিভাগকে খবর দিলে বন প্রহরীরা এসে হরিণটিকে উদ্ধার করে সংলগ্ন বনে অবমুক্ত করেন।

হাজিরহাট ইউনিয়ন বিট কর্মকর্তা মাসুদ রাইহান জানান, গ্রীষ্মকালে মেঘনার পানি লবনাক্ত হওয়ায় মিঠা পানির সন্ধ্যানে বনের হরিণ মানুষের বাসাবাড়িতে চলে আসে। কেরানি ফরিদের বাড়ি থেকে আটকা পড়া হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App