×

সারাদেশ

ননদের হাতে ভাবি খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:০৭ পিএম

পারিবারিক কলহের জের ধরে ননদের হাতে নাছিমা খাতুন (২২) নামে এক গৃহবধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার (২২এপ্রিল) রাতে শেরপুরের নালিতাবাড়িতে। নাছিমা উপজেলার নামাছিট পাড়া গ্রামের বুলবুল মিয়ার স্ত্রী।

ঘটনার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির গাছ কাটা নিয়ে বুলবুলের সঙ্গে তার ৩ বোনের ঝগড়া হয় । এক পর্যায়ে তারা বুলবুলের ওপর আক্রমণ করলে নাছিমা তার ননদদের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে যায়। এ সময় নাছিমার ৩ ননদ ও তাদের ছেলে-মেয়েরা নাছিমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। নাছিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথেই নাছিমার মৃত্যু হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নাছিমার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App