×

সারাদেশ

স্থলবন্দরে উপচে পড়া জনস্রোত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৭:১৭ পিএম

স্থলবন্দরে উপচে পড়া জনস্রোত

ছবি: প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা থাকলেও সেটি কেউ আমলে নিচ্ছেনা স্থলবন্দরে আসা দর্শনার্থীরা। ২৬ মে (মঙ্গলবার) ঈদুল ফিতরের ২য় দিন উপজেলার রৌমারী স্থলবন্দরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে ভারত-বাংলাদেশ স্থলবন্দর। এই স্থলবন্দরটি ভারতের সঙ্গে সংযুক্ত নতুন বন্দর গ্রাম। রাস্তা আর ভারতের সন্ধ্যার সার্চলাইট এবং কয়েকটি ব্রিজের সৌন্দর্যে মুখরিত হয় সকাল-সন্ধ্যা।

রৌমারী বাজার শাপলা মোড় থেকে পূর্ব দিকে ভারত স্থলবন্দর প্রায় ৩.৫০ কি.মি.। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য বিজিবি মোতায়েন আছে। ঈদের ছুটিতে রাজধানী থেকে গ্রামের বাড়িতে আসা রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষগুলোর অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে রৌমারীর স্থলবন্দর।

করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে যেখানে ঈদের নামজ ঈদগাহের পরিবর্তে মসজিদে পড়া হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব বজায় না রেখে মাস্ক ব্যবহার ছাড়াই ঘর থেকে বের হওয়া সচেতন মহলের নিন্দা জানিয়েছে।

স্থলবন্দরে ঘুরতে আসা রিয়াদ নামের এক ব্যক্তি জানান, লকডাউনে ঘর বন্দি থাকায় ভালো লাগছিলোনা তাই এখানে আসা। তবে এখানে এসে দেখি সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

শারীরিক দূরত্ব ও মাস্ক সম্পর্কে আহসান হাবিব নামের একজন বলেন, জানা ছিলো না এ রকম একজনের সঙ্গে আরেক জনের গায়ে লেগে যাচ্ছে। প্রায় অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। এ ব্যাপারে প্রশাসনের সুদিষ্টি কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App