×

সারাদেশ

বর্ষা ও জােয়ারের পানিতে দিশেহারা হাইমচরবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৩:১৪ পিএম

বর্ষা ও জােয়ারের পানিতে দিশেহারা হাইমচরবাসী
বর্ষা ও জােয়ারের পানিতে দিশেহারা চাঁদপুরের মেঘনা তীরবর্তী অঞ্চলের হাইমচরবাসী। চাঁদপুরের মেঘনার তীরবর্তী অঞ্চলের মধ্যে অন্যতম উপজেলা হাইমচর। প্রতি বছরই বর্ষায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় সমগ্র উপজেলার নিম্নাঞ্চল। তারমধ্যে মেঘনার জোয়ারে প্লাবিত হয় মেঘনা তীরবর্তী নিচু গ্রামগুলো। ডুবে যায় শতশত মানুষের চলাচলের রাস্তাসহ বসতঘর। এবছর মেঘনায় অনাকাঙ্ক্ষিত জোয়ারের কারণে মেঘনা তীরবর্তী অঞ্চলের বাড়ীঘরসহ নিম্নাঞ্চলে চলচলের রাস্তাও ডুবে গিয়েছে পানিতে। একদিকে মহামারী করোনার ভয়াল থাবা অন্যদিকে মেঘনার জোয়ার। উভয় সঙ্কটে পড়ে অসহায়, কর্মহীন, দিনমজুর পরিবারগুলো পড়েছে বিপাকে। সদ্য করোনামুক্ত হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্লাবিত অঞ্চল পরিদর্শনে গিয়ে অসহায়, কর্মহীন, দিনমজুর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App