×

সারাদেশ

ভিজিএফের ৯৩ বস্তা চালসহ দুই নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১১:৪২ এএম

ভিজিএফের ৯৩ বস্তা চালসহ দুই নেতা আটক

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় কালোবাজারে পাচারের চেষ্টাকালে ৩ হাজার ২৬৫ কেজি ওজনের ৯৩ বস্তা ভিজিএফের চালসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মন্ডল (৪৫) ও ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন (৩৮)। বুধবার (২২ জুলাই) রাত ১২টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর শহরাবাড়ি ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকাসহ চাল আটক করা হয়। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ট্রলারে করে ৯৩ বস্তা চাল সারিয়াকান্দি থেকে যমুনা নদী দিয়ে নিয়ে যাওয়া হয় ধুনট উপজেলার শহরাবাড়ি ঘাটে। সেখানে থেকে চাল নামানোর সময় পুলিশ ট্রলারসহ চাল আটক করে। এ সময় চালের মালিক যুবলীগ নেতা আল আমিনকে আটক করে। পরে আল আমিনের তথ্য অনুযায়ী, পুলিশ সারিয়াকান্দি থেকে আওয়ামী লীগ নেতা মজনু খানকে আটক করে। ঈদুল আজহা উপলক্ষে গত ২১ জুলাই সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। সেই চাল কমমূল্যে কিনে নেন যুবলীগ নেতা আল আমিন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App