×

সারাদেশ

হাওরাঞ্চলে অবাধে চলছে পোনা মাছ নিধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০৭ পিএম

হাওরাঞ্চলে অবাধে চলছে পোনা মাছ নিধন

ছবি: প্রতিনিধি

বর্ষার পানিতে টইটম্বুর নেত্রকোনার মদনে উপজেলার হাওরাঞ্চল, নদ-নদীগুলো। চারদিকে তাকালে শুধু পানি আর পানি। মৎস্য ভাণ্ডার নামে খ্যাত নেত্রকোনার মদনের হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। নিশ্চুপ হয়ে আছে জেলা মৎস্য বিভাগ।

বর্ষার পানি হাওরের জলাশয়গুলোতে প্রবেশের সঙ্গে সঙ্গেই এক শ্রেণির প্রভাবশালী অসাধু মৎস্য শিকারিরা সরকার নিষিদ্ধ কারেন্ট, মশারি, খনা জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। এমনকি নদী দখল করে বর জাল দিয়েও মাছ শিকার করছে। এর ফলে এলাকায় নিত্যদিন যাত্রী ও মালবাহী নৌকার চালকদের সঙ্গে জেলেদের তর্কবির্তক ও জরিমানা আদায়ের ঘটনা ঘটেই চলছে।

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার নূরেশ্বর বিল, কয়রা বিল, পাগলা বিল, বাওয়াইচ বিল, বরাঙ্গ বিল, চারিয়া বিল, বর্নি নদী, বালই নদী, সিনাই নদী, বয়রাহালা নদী, সাইডুলী নদী, ধলাই নদী, তলার হাওরসহ উন্মুক্ত জলাশয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালী অসাধু মৎস্য শিকারিরা। তা বিক্রি করছে বিভিন্ন হাট-বাজারে।

পৌর সদরের মদন বাজার এলাকার বাসিন্দা সমীর কুমার দাস ও ফতেপুর গ্রামের রোলিং তালুকদার জানান, প্রতিদিনেই মুক্ত জলাশয়গুলোতে সরকার নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করায় হাট-বাজার গুলোতে বড় মাছের আকাল দেখা দিয়েছে। এলাকায় প্রায় সময়েই জেলে ও নৌকা চালকদের সঙ্গে তর্কবির্তক ও জরিমানা আদায়ের ঘটনা ঘটছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

কুলিয়াটি গ্রামের নৌকা চালক সোহগ জানান, মদন উপজেলার নদী খাল-বিল ডোবা-নালা ও অন্যান্য জলাশয়গুলোতে জেলেরা জাল পেতে রাখায় নৌকা নিয়ে যাতায়াত দূরূহ হয়ে পড়েছে। প্রায় সময়েই জরিমানা গুনতে হয়। আমরা এর সুরাহা চাই।

মদন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, অভিযান শুরু হয়েছে। ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি, মা ও পোনা মাছ নিধন রোধে সবাইকে সচেতন করে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, উপজেলা মৎস কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। দ্রুত অভিযান চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App