×

সারাদেশ

শিমুলিয়ার একটি ফেরিঘাটই এখন ভরসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১২:৪৫ পিএম

শিমুলিয়ার একটি ফেরিঘাটই এখন ভরসা

শিমুলিয়া ফেরিঘাট।

শিমুলিয়ায় ৪ নম্বর (ভিআইপি) ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে এবং ভাঙনের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে দুই নম্বর ঘাট। ফলে একটি ঘাট দিয়েই সীমিত আকারে ফেরি চলাচল করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাত ৩টা থেকে ভাঙন শুরু হলে দুই ঘণ্টার মধ্যে ঘাটটি বিলীন হয়ে যায় বলে জানিয়েছেন বিআইড‌ব্লিউ‌টিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

ফেরি চলাচল সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ৮ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত ২৮ জুলাই পদ্মার ভাঙনে শিমুলিয়ার ৩ নম্বর রো রো ফেরি ঘাট বিলীন হয়। এরপর ৯ দিনের মাথায় দ্বিতীয় দফা ভাঙন আঘাত হানে। এখন মোট চারটি ফেরিঘাটের মধ্যে এখন বাকি থাকল একটি।

বিআইড‌ব্লিউ‌টিএ থেকে বলা হয়, আমরা ভাঙ্গন আটকাতে পারবো না। যতটুকু পারছি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে সেটা খুব কঠিন। ১ নম্বর ফেরি ঘাট যাতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায় সে চেষ্টা চালাচ্ছি আমরা। বিকল্প ব্যবস্থা হিসেবে ঘাট স্থানান্তর করা যায় কিনা সে চিন্তা করা হচ্ছে। আর না হলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়েই চলাচল করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App