×

সারাদেশ

ক‌রোনায় প্রভাষ‌কের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৬:৩৮ পিএম

ক‌রোনায় প্রভাষ‌কের মৃত্যু

আব্দুর রশীদ

বগুড়ায় করোনা আক্রান্ত আব্দুর রশীদ (৪২) নামে সরকারি কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি শেরপুরের খানপুরের এলাকায়। তিনি খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল মুখমাত্র জাহাঙ্গীর আলম।

খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. বদিউজ্জামান বলেন, আব্দুর রশীদ ২০১৭ সালে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তারপর থেকেই তিনি স্ত্রী ও এক শিশু বাচ্চা নিয়ে খুলনা শহরেই থাকতেন। কোরবানি ঈদের দুইদিন আগে তিনি বগুড়ায় যান। আর সেখানে যাওয়ার পর তার করোনা আক্রান্তের খবর পাই। তিনি অকালে এভাবে চলে যাবেন ভাবতেই পারিনি।

হাসপাতাল মুখমাত্র জাহাঙ্গীর আলম জানান, করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রশীদ ৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ভর্তি হন। তীব্র শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App