×

সারাদেশ

ঋণের জ্বালা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:০১ পিএম

নেত্রকোণার মদনের পল্লীতে ঋণের জ্বালা সহ্য করতে না পেরে সমির উদ্দিন (৫৮) নামের এক কৃষক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী (বারঘরিয়া) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ির সামনে গামারি গাছের ডালে গলায় দঁড়ি পেছিয়ে সে আত্মহত্যা করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঋণের টাকার চাপে কয়েকদিন যাবৎ সমির উদ্দিন মানসিক চাপে ভোগছিল। প্রতিদিনের মতো সে শুক্রবার রাতের খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে যায়। শনিবার ভোরে বাড়ির সামনে গামারি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন মদন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

মদন থানার এসআই নূরুল আমীন জানান, ঋণের জ্বালা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে সমির উদ্দিন আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App