×

সারাদেশ

নাটোরে নসিমন উল্টে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম

নাটোরে নসিমন উল্টে নিহত ২

নাটোরের লালপুরে নসিমন উল্টে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ। তিনি বলেন, ‌‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে গেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। সকালে ওই নসিমনে শুধু তারাই ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ার অঙ্গীকার

সিউকের অংশীজন সভা সিলেটকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ার অঙ্গীকার

নেপালের দুর্গতদের পাশে আল মারকাজুল ইসলামী

নেপালের দুর্গতদের পাশে আল মারকাজুল ইসলামী

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App