×

সারাদেশ

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪২ এএম

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

বগুড়ার শেরপুরে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে বারো দশমিক পাঁচ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শেরপুর থানার অফিস ইন-চার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানের প্রথমদিনেই  পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চুরি ও  ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শুক্রবার বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App