×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে বিদ্যালয় বন্ধ ঘোষণা

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:১৫ এএম

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে বিদ্যালয় বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সোমবার থেকে দুদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী। তারা জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। তাই শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে বুধবার (২৪ জানুয়ারি) থেকে যথারীতি পাঠদান শুরু হবে বিদ্যালয়গুলোতে। তবে হঠাৎ করেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়ায় অনেক শিক্ষার্থীরা স্কুলে এসেও ফিরে গেছেন। 

শিক্ষা কর্মকর্তারা আরো জানান, সোমবার সকালে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়ার পর জরুরি ভিত্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App