×

সারাদেশ

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন। তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। 

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে সাড়ে ৩ বছরের সাজায় দণ্ডিত হন। এরপর থেকে জেলা কারাগারে অন্তরীন ছিলেন আব্দুস সাত্তার। রবিবার সন্ধ্যায় তিনি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App