×

সারাদেশ

ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। 

আরো পড়ুন: রাঙামাটিতে লরির ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত

অবরোধকারীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য রাহিম আলী বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা। এ সময় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে, গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়া গেছে- এমন অভিযোগে রাহিম আলী বাবু ও হেলপার রুহুল আলীকে আটক করে র‍্যাব-৪। পরে হেলপারকে ছেড়ে দিলেও বাবুকে মামলা দিয়ে কারাগারে পাঠায় নবীনগর র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App