×

সারাদেশ

ফাগুনেও ১০ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ এএম

ফাগুনেও ১০ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়ে ফাগুনেও মাঘের শীত কাটেনি। ভোরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান।

জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎ করে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। ভোরের সূর্য দেখা গেলেও হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, রবিবার আবার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। রবিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসায় শীত বেড়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App