×

সারাদেশ

শালিখায় সংখ্যালঘুদের উপর হামলায় আহত ২, আটক ১

Icon

দীপক চক্রবর্তী, মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:৫১ পিএম

শালিখায় সংখ্যালঘুদের উপর হামলায় আহত ২, আটক ১

ছবি: ভোরের কাগজ

মাগুরার শালিখায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংখ্যালঘু জেলে সম্প্রদায়ের বসত বাড়িতে হামলাসহ এক নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত শহীদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) উপজেলার ভাটোয়াইল গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় অতুল কৃষ্ণ রায় (৬৫) ও চিন্ময় সরকার (৩৫) আহত হয়েছেন । 

ভাটোয়াইল গ্রামের প্রশান্ত সরকার জানান, আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে গ্রামের জামাল মোল্লার সঙ্গে অতুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল সংঘবদ্ধভাবে কিছু লোকজন নিয়ে অতুলের বাড়িতে গিয়ে হামলা করে ও তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় প্রতিবেশী চিন্ময় সরকার জামাল ও তার লোকজনদের ঠেকাতে এগিয়ে এলে তাকেও মারধর করে জখম করে। 

আহতরা বর্তমানে শালিখা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ঘটনার বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন জানান, এ ব্যাপারে শহীদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বাকীদের আটকের জোর চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App