×

সারাদেশ

শিবালয় প্রেসক্লাবের সহ-সভাপতি আর নেই

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পিএম

শিবালয় প্রেসক্লাবের সহ-সভাপতি আর নেই

শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি সাইফুল ইসলাম খান

মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি সাইফুল ইসলাম খান (৬২) মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে।

জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘ ৪ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক প্রভাত, দৈনিক মিল্লাত ও আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

এছাড়াও সাইফুল ইসলাম ঐতিহ্যবাহী তেওতার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠির' প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি খেলাধুলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও অসহায় মানুষের পাশে দাড়ানোসহ নানা ধরণের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সাইফুল খান আশির দশকে একজন জনপ্রিয় ফুটবলার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। ‘নজরুল’ কেন্দ্রিক নানা ধরনের গবেষণামূলক চর্চায় তিনি নিজেকে নিয়োজিত রাখতেন।

সোমবার (১ এপ্রিল) সাইফুল ইসলামের নিজ গ্রাম তেওতা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে জমদুয়ারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জ, শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর, সিংগাইর ও সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App