×

সারাদেশ

রামগড়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

রামগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম

রামগড়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার সময় রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম আবুল বশর। নিহত ফরহাদ পূর্ব বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। 

নিহতের প্রতিবেশী জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালু তোলায় গভীর গর্ত সৃষ্টি হয়। সম্প্রতি ঝড়বৃষ্টিতে গর্তটিতে পানি জমেছিলো। ওই পানিতে শিশুরা লাফালাফি করার একপর্যায়ে ইমন নামে এক শিশুকে ডুবে যেতে দেখে শহিদুল ইসলাম ফরহাদ তাকে বাচাঁতে পানিতে ঝাঁপ দিলে সেও পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   

আরো পড়ুন: গোমস্তাপুরে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

হাসপাতালের জুনিয়র কনসালন্টেন্ট শাহ আবরার জানান, শিশুটি হাসপাতালে আনার পূর্বে মারা যায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আমরা এ ধরণের কোনো অভিযোগ পাইনি। তবে অন্য মাধ্যমে এমন একটি খবর পেয়ে ঘটনার তদন্তে একজন সাব-ইনস্পেক্টর পাঠিয়েছি। তিনি ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। 

অভিযোগ রয়েছে, কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই অবৈধভাবে কৃষি জমির বালু উত্তোলন ও পাহাড় কেটে বাগানটিলার পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে দিয়েছে। বালু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ছোট ছোট পিকআপের গাড়ির চাকায় নষ্ট হয়ে গেছে স্থানীয় সড়কগুলোও। তাদের বিরুদ্ধে কয়েকবার উপজেলা প্রশাসন অভিযান এবং জরিমানা করলেও থামছেনা এ সিন্ডিকেটের দৌরাত্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App