×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ নিহত ২

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম

সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ নিহত ২

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের  দিলশাদ মিয়ার ছেলে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) এবং আহাদ আলীর ছেলে সত্তার মিয়া (৫৩)। 

এ ঘটনায় রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পাভেল আহমদ। বৃহস্পতিবার সকাল ৭ টায় ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকা এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী  একটি মিনিবাসের সঙ্গে শিমুলতলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি  চালক সত্তার মিয়া নিহত হন। মো. মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান- জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন। 

ছাতকের সার্কেল এসপি রনজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App