×

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ

তুরস্কের যুদ্ধজাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। মঙ্গলবার (৭ মে) তিন দিনের শুভেচ্ছা সফরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। একইসঙ্গে নৌবাহিনীর বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নৌবাহিনী জানায়, বাংলাদেশে সফররত জাহাজটিতে কর্মকর্তা ও নাবিক মিলিয়ে মোট ১৫২ জন সদস্য রয়েছেন। সফরকালে জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধিরা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এছাড়াও সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ অন্যান্য দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। জাহাজটির চট্টগ্রাম সফরের ফলে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। সফর শেষে জাহাজটি আগামী ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App