×

সারাদেশ

ধরলার ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ পিএম

ধরলার ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এ অঞ্চলের বন্যার সমস্যা অতীতেও ছিল। এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। উজানে যখন বৃষ্টি হয় তখন পানি এ অঞ্চল দিয়ে নেমে বঙ্গপোসাগরে যায়। ভাটির দেশ হিসেবে সবসময় এটা আমাদেরকে মোকাবিলা করতে হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার মোগলবাসা এলাকায় ধরলার ভাঙন পরিদর্শন শেষে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

নদী ভাঙন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্যার পানির কারণে নদী ভাঙনসহ যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা রক্ষা করার জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। নদী ড্রেজিংয়েরও বড় প্রকল্প নেয়া হচ্ছে। এসব বাস্তবায়ন করতে পারলে বন্যা ও নদী ভাঙনের ক্ষতি থেকে গ্রামবাসী রক্ষা পাবে।

তিস্তায় চীনের প্রস্তাবিত প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ২১টি প্রকল্প নিয়ে ডোনারদের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে। আমরাও সম্মতি জানিয়েছি। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.এম আমিনুল হক, স্থানীয় সাংসদ পনির উদ্দিন আহমেদ, আসলাম হোসেন সওদাগর, পানি উন্নয়ন বোর্ড উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, রংপুর পওর সার্কেল-১ এর তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App