×

সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল, ভোলার উপকূলে কোস্টগার্ডের মাইকিং

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৭:৫৯ পিএম

ঘূর্ণিঝড় রেমাল, ভোলার উপকূলে কোস্টগার্ডের মাইকিং

ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ভোলার উপকূলীয় এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে কোস্টগার্ড।

শনিবার (২৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ প্রচার মাইকিং করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলার উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড মাইকিং করে জেলে ও নদীর তীরবর্তী এলাকার মানুষকে সচেতন করছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। পরবর্তীতে সংকেত বেড়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

এদিকে ভোলা জেলা প্রশাসন শনিবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা প্রমাসকের সম্মেলন কক্ষে সন্ধ্যা ৭ টার সময় ঘূর্ণিঝড় রেমাল এর প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App