×

সারাদেশ

১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত

Icon

দৌলতপুর ( মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১০:১৯ এএম

১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত

১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

সোমবার (৩ জুন) উপজেলার কলিয়া ইউনিয়নের দুটি জায়গা খলিসা ডোহোড়া নামক  এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর খ এবং ১৫ (১) ধারায় বিকাল ৪টা ৩০ মিনিটে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করে। অপরদিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪, ৫ এবং ৬৬ ধারায় কলিয়া ইউনিয়নের টেপড়ি এলাকায় বিকেল ৫টা ৩০ মিনিটে  ৩টি অবৈধ স্কেপেটরকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, চালক আটক

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন বলেন- ‘কলিয়া ইউনিয়নের টেপড়ীতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪.৫ এবং ৬৬ ধারায় ৩ জনকে ৭৫ হাজার টাকা ও একই ইউনিয়নের খলিসা ডোহোড়া এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর খ এবং ১৫ (১) ধারায় ৪.৩০ এর সময় মোবাইল কোট পরিচালনা করে এক জনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা  করা হয়েছে । আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

একসাথে পথ চলার তিন দশক আজ

একসাথে পথ চলার তিন দশক আজ

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App