×

সারাদেশ

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৮:২১ পিএম

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

ছবি : প্রতীকী

লক্ষ্মীপুরে  ট্রাক চাপায় মো. হাবিবুল্লাহ (৫৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর সুন্দর বন কুরিয়ার সার্ভিসের নৈশ প্রহরীর কাজ করতেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

আরো পড়ুন : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ ৩ জনের

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে লক্ষ্মীপুর মাদাম জিরো পয়েন্টের সন্নিকটে আছর নামাজ পড়তে আসেন। এসময় মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা থেঁতলে যায়। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ আটক করেছে। 

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App