×

সারাদেশ

রামগতিতে গৃহবধূ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:০৮ পিএম

রামগতিতে গৃহবধূ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবি

লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ শাহানাজ বেগম হত্যার ন্যায়বিচার ও হত্যাকারী মুয়াজ্জিন শিহাবের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: ভোরের কাগজ

লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ শাহানাজ বেগম হত্যার ন্যায়বিচার ও হত্যাকারী মুয়াজ্জিন শিহাবের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী ।

রবিবার (২৩ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রামগতি উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন কর্মসূচীতে কয়েক শ’ লোক অংশ নেয় । পরে তারা উপজেলা পরিষদ থেকে স্থানীয় আলেকজান্ডার বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এবং হত্যাকারীর ফাঁসির দাবী জানায় ।

উল্লেখ্য গত ২০ জুন কথা কাটাকাটির জের ধরে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিহাব তার স্ত্রী শাহানাজ বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় । পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায় ।

উপজেলার সুজন গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে । অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App