×

সারাদেশ

উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কালাম

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম

উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কালাম

ছবি : ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। 

সোমবার (২৪ জুন) সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।

এসময় শপথ গ্রহণ করেন সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী।

শপথ গ্রহণ শেষে মাহফুজুর রহমান কালাম উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, আমি সোনারগাঁওবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং উন্নয়নে ও জনসেবায় কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় পুরো সোনারগাঁওবাসীর। স্মার্ট সোনারগাঁও গড়ে তুলতে ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান বলেও জানান তিনি।

আরো পড়ুন : পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App