×

সারাদেশ

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৪৩ এএম

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতে নাম  নূরুল ইসলাম (৫৫)। সে জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচির দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৪-৫ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৫৫)। 

গোড়ল তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App