×

সারাদেশ

সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০২:৩৮ পিএম

সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

প্রতীকী ছবি

বরগুনায় আমতলী-পটুয়াখালী মহাসড়কে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার সময় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোসা. মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক রুবেল সিকদারও (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩০ জুন) সকাল ৬টার দিকে আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে এক লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে সন্তানের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে কলাপাড়া ধানখালী যাচ্ছিলেন। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে তাদের অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাকসুদা বেগম ও মোটরসাইকেলের চালক রুবেল সিকদার ঘটনাস্থলে মারা যান। এ সময় অপর মোটরসাইকেলের যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App