×

সারাদেশ

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় দাদা-নাতনি নিহত

Icon

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় দাদা-নাতনি নিহত

বাসচাপায় নিহত দাদা ও নাতনির মৃত্যুতে স্বজনদের আহাজারী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন- ভোলা জেলার রানীরহাট এলাকার বাসিন্দা নজির মোল্লা ও তার নাতনি মীম আক্তার।

সোমবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার ঢাকা-চৌমুহনী মহাসড়কের পূর্ব হাজিরপাড়ার বটগাছতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও নিহতদের স্বজনেরা জানায়, মীম ও তার দাদা নজির চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহী বাসে উঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেয়ার জন্য বটগাছতলা এলাকায় সিয়াম পেট্রল পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নজির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহণের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মীম মারা যায়। এ সময় তার নানা নজিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আরো পড়ুন: ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নজির নামে আরো একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তারা সম্পর্কে তারা দাদা-নাতনি বলে জানা গেছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নজির মিয়াও মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App