×

সারাদেশ

জালে আটক অজগর বনে অবমুক্ত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:৫৯ পিএম

জালে আটক অজগর বনে অবমুক্ত

জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত করা হয়। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে অজগর সাপটি মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে আটকে পড়ে বিশালাকার অজগর সাপটি। 

পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের নাইমুল ইসলামকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। 

নাইমুল ইসলাম জানান, সুফিয়া রোড় এলাকায় একটি অজগর সাপ দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে সাপটি উদ্ধার করে স্থানীয় বন কর্মকর্তার পরামর্শে মহামায়া বনে অবমুক্ত করা হয়। 

তিনি আরো জানান, কেউ সাপ দেখলে না মেরে আমাদের খবর দিলে আমরা গিয়ে বিপদগ্রস্ত সাপ উদ্ধার করবো।

আরো পড়ুন: আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ জানান, অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী নির্বিষ এই অজগর সাপটিকে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App