×

সারাদেশ

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

রবিবার (৪ আগস্ট) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, তাদের কাছে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদিকে, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

নিহতের নাম মনিরুল ইসলাম এবং বয়স ২২ বছর বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার গালিব খান। নিহত ব্যক্তি মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।

আরো পড়ুন: সারাদেশে আবারো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত আহত ৪০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, বিক্ষোভকারীরা সদর থানা, দুপচাঁচিয়া থানা, দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবন, বগুড়া টি অ্যান্ড টি অফিস, আওয়ামী লীগের কার্যালয়, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App