×

সারাদেশ

যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ বাধ্য হলেন ইনচার্জ

Icon

যশোর শহর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ বাধ্য হলেন ইনচার্জ

ছবি: ভোরের কাগজ

শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস। রবিবার (১৮ আগস্ট) দুপুরে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

এর আগে রবিবার সকাল ৯টার দিকে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী প্রায় সাড়ে তিনশতাধিক শিক্ষার্থীরা। এক পর্যায়ে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জের কক্ষে প্রবেশ করে ইনচার্জকে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

টানা পাঁচ ঘণ্টা আন্দোলনের পর দুপুর ২টার দিকে যশোর সিভিল সার্জন ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে পদত্যাগ পত্রে সাক্ষর করে পদত্যাগ করেন ইন্সট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস। 

পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন নার্সিং ইন্সট্রাক্টর মোছা. আরজিনা খাতুন।

আরো পড়ুন: সাঈদ-তাহির-মেরাজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি হলেন যারা

যশোর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা ইনচার্জের রুমে ঢুকে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনি এবং ইনচার্জের সঙ্গে কথা বলি। আমাদের উপস্থিতিতে ইনচার্জ মহাপরিচালকের সঙ্গে কথা বলে পদত্যাগ পত্রে সাক্ষর করেন। অপর একজন শিক্ষক ভারপ্রাপ্ত দায়িত্ব নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App