×

সারাদেশ

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফেনী থেকে আনা সেই নারী মা হলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১১:৫৮ পিএম

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফেনী থেকে আনা সেই নারী মা হলেন

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আনা সেই অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আজ ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা মোছাম্মৎ সুমি বেগমকে অন্তঃসত্ত্বা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে প্রেরণ করা হয়। 

পরে কুমিল্লা সিএমএইচের গাইনি বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App