×

সারাদেশ

গাইবান্ধায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০১:০১ পিএম

গাইবান্ধায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধা আসছিলো। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন।

আরো পড়ুন: এক সপ্তাহ পর বিপৎসীমার নিচে গোমতীর পানি

নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার তিন মাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় ২ জন নিহতের তথ্য নিশ্চিত করছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App