×

সারাদেশ

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৫:২২ পিএম

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি।

ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে। রবিবার (০১নভেম্বর) রাত ১১টার সময় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় স্থানীয় ব্যাবসায়ী মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), তোতা বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাস, কেশরাইল গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস রাত আনুমানিক ১১ টার দিকে অজ্ঞাত স্থান থেকে ঐ বাক প্রতিবন্ধী তরুণীকে তুলে এনে মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদ পেয়ে জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ঐ স’মিলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং নাসির বিশ্বাসকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্ত নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নজরুল মুন্সি বলেন, মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় এখন পর্যন্তু তার নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। গ্রেপ্তার নাসিরও মেয়েটিকে না চেনার অভিনয় করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এদিকে গ্রেপ্তার নাসির বিশ্বাস সাংবাদিকদের জানায়, মেয়েটিকে সে চেনেনা, রাত ৯টার দিকে নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস জয়নগর বাসস্ট্যান্ডে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বলে, একে হিরু মুন্সির স’মিলে রেখে আয়। মেয়েটিকে কোথা থেকে এনেছে ওরা বলতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App