×

সারাদেশ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ এএম

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ওমানগামী সালাম এয়ারের একটি উড়োজাহাজ গতকাল ভারতীয় নগরী নাগপুরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এই জরুরি অবতরণের প্রয়োজনীয়তা দেখা দেয়।

নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝ আকাশে মোহাম্মদ খায়ের (৩৩) নামের এক যাত্রীর দুবার খিঁচুনি হয়। এ অবস্থায় ফ্লাইটের ক্রু সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জরুরি চিকিৎসা সহায়তার জন্য আবেদন জানান।

এরপর উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিকেল টিম দ্রুত সেখানে উপস্থিত হয়।

মোহাম্মদ খায়েরকে তৎক্ষণাৎ কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

আরো পড়ুন: ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

এজাজ শামি আরো জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খায়েরের অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App