×

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে রবিবার (২৯ সেপ্টেম্বর) তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার থেকে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে সে অনুপাতে পানি বাড়েনি। কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App