×

সারাদেশ

সখীপুরে অপমান সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা

Icon

আহমেদ সাজু, সখীপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

সখীপুরে অপমান সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা

নুরুল ইসলাম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর)উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম (৫৫) বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের ৫ নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে। 

সখীপুর থানার উপ-পরিদর্শক আজিজুল হক লাশের সুরতহাল করে। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের মেয়ে নিপা আক্তারের দাবি, তার বাবা অপমান সইতে না পেরে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

নিপা আরো জানান, গত কয়েক মাস যাবত শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিল। কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে, তারা জানায় বাবাকে স্কুলে নানাভাবে হেনস্থা করা হবে। আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করে। 

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন ভোরের কাগজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App